বিএনপি-পুলিশ সংঘর্ষে এক কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক: ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

বাচ্চু মিয়া বলেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

নিহত পুলিশ সদস্যের নাম পারভজ। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। আজ বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *