বিএনপি’র কাছে প্রশ্ন

৩১ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র সমালোচনাকে গতানুগতিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, বিএনপি নিজেদের সাংগঠনিক দুর্বলতার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।

রোববার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে বই অনলাইন বিডি ডট কম আয়োজিত ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন করেন তথ্যমন্ত্রীকে। এ জবাবেই তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র অভিযোগ গতানুগতিক। স্থানীয় নির্বাচনে এ দেশে এবং প্রতিবেশি ভারতেও অতীতে সবসময় ছোটখাটো নানা ঘটনা ঘটেছে। এ সব ঘটনা কখনই কাম্য নয়। তবে সে তুলনায় এবারের নির্বাচন অনেক ভালো হয়েছে।

তিনি বলেন, বিএনপি নিজেদের সাংগঠনিক দুর্বলতার দায় সরকারের ওপর চাপাচ্ছে। তাদের কাছে প্রশ্ন, আপনারা কি নিজেদের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন?

তথ্যমন্ত্রী-বিএনপি/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *