নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন।
শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কারাগারের প্রধান ফটক বাইরে থেকে একটি পক্ষ ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।
বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।
কারাগারে বিদ্রোহ/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply