বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন রাজনৈতিক কৌশল

৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এটি তাদের রাজনৈতিক কৌশল।

ওবায়দুল কাদের/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *