বিক্ষোভে অংশ নেয়ায় অভিনেতার কারাদণ্ড

২৮ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): সামরিক অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভে অংশ নেয়ায় মিয়ানমারের জনপ্রিয় এক মডেল ও অভিনেতাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি জানিয়েছে, মডেল ও অভিনেতা পেইং তাখোন অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং অনলাইনে সামরিক সরকারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছিলেন। মিয়ানমারে তার লাখ লাখ ভক্ত ও অনুসারি আছে।

গত এপ্রিলে পায়িং তাখোনকে আটক করে সামরিক সরকার। ওই সময় এক ফেসবুক পোস্টে তার বোন জানান, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে আটটি সামরিক ট্রাকে করে আসা প্রায় ৫০ জন সেনা সদস্য তাকে আটক করে নিয়ে যায়।

তাখোনের আইনজীবী জানিয়েছেন, তাকে কঠোর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাখোনের পরিবার আপিল করার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতারের পর থেকে পায়িং তাখোন হতাশা এবং শারিরীক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী জানান, তাখোন ভালোভাবে দাঁড়াতেও পারছেন না।

গত বছরের নভেম্বরের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বড় ধরনের জয় পেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

মিয়ানমার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *