বিজয়নগরে পুলিশ-বিএনপি সংঘর্ষ

নিউজ ডেস্ক: রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, ইটপাটকেল নিক্ষেপ চলছে। পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছুড়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেয়া হয়েছে। সেখানে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। সেই সংঘর্ষ বিজয়নগরেও ছড়িয়েছে।

জানা যায়, সকালে বিজয় নগরে ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সমাবেশ ছিল। সমাবেশের পরেই বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের এই এলাকায় সংঘর্ষ শুরু হয়।

রাজধানীর নয়াপল্টনে আজ বেলা দুইটার দিকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে কাঁদানে গ্যাস ও বিকট শব্দের পর মঞ্চ ছেড়ে চলে যান নেতারা।

সংঘর্ষ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ