বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ করল চীন

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনে বিবিসি ওয়ার্ল্ড সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিলের সপ্তাহখানেকের মাথায় চীনের পক্ষ থেকে বিবিসির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়। খবর: বিবিসি।

করোনা ভাইরাস ও উইঘুর ইস্যুতে যেসব প্রতিবেদন সাম্প্রতিক সময়ে বিবিসি প্রকাশ করেছে, সেগুলোর সমালোচনা করে এই সম্প্রচার নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

এদিকে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করার চীনের এ পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতা ‘খর্ব করার অগ্রহণযোগ্য পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য।

চীনের চলচ্চিত্র, টেলিভিশন ও বেতার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, বিবিসির প্রতিবেদনে চীনের সম্প্রচার নীতিমালার ‘মারাত্মক লঙ্ঘন’ ঘটেছে।

ওই নীতিমালায় বলা হয়েছে ‘সংবাদ হতে হবে সত্য ও নিরপেক্ষ, চীনের জাতীয় স্বার্থের জন্য তা ক্ষতিকর হওয়া চলবে না। সেই শর্ত পূরণে বিবিসির ওই প্রতিবেদন ব্যর্থ হয়েছে বলে চীনের ভাষ্য।

এর প্রতিক্রিয়ায় বিবিসি এক বিবৃতিতে বলেছে, চীন সরকারের সিদ্ধান্তে তারা হতাশ।

চীন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *