বিমানের টয়লেট থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার

৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ (আকাশবীণা) বিমানটিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

সোনা উদ্ধারের ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানিয়ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

স্বর্ণ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *