বিরতি ভাঙলেন নুসরাত

১০ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): টলিউডের পরিচিত নায়িকা নুসরাত জাহান। অভিনেত্রী থেকে জননেত্রীও হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে পাস করে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত। বিভিন্ন ইস্যুতে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন।

এবার বিরতি ভাঙলেন নুসরাত। তিনমাস পর আবার জিম শুরু করলেন। সে ছবি নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ৩ মাস বিরতির পর।

জানা গেছে, এবার কোমর বেঁধে শরীর চর্চায় নেমেছেন এ অভিনেত্রী। শরীরচর্চার পাশাপাশি ডায়েটও শুরু করেছেন তিনি।

তিনমাসের বিরতি যাওয়া প্রসঙ্গে নুসরাত জানান, লন্ডনে ‘স্বস্তিক সংকেত’ সিনেমার চিত্রায়ণ। ‘এসওএস কলকাতা’ সিনেমার প্রচার এবং দলীয় কিছু কাজের বেশ চাপে ছিলেন তিনি। ব্যস্ততার কারণে জিমমুখী হতে পারেননি তিনি। এবার ব্যস্ততা কিছুটা কমায় আবার শুরু করেছেন শরীরচর্চা।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *