বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব-২০২০ উদযাপনের জন্য বৌদ্ধ সম্প্রদায়কে এক কোটি টাকা অনুদান দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকার চেক দেয়া হয়েছে।

তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সব ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *