১১ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): সংগীত পরিচারক ও ড্রামার রুমি রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানান, রুমির মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগেই। রুমির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার গায়িকা স্ত্রী বর্ষা চৌধুরী।
নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের যুক্ত ছিলেন রুমি রহমান। এককভাবেও অনেক শিল্পীর সাথে বাজিয়েছেন তিনি। লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য, সিম্পোনিয়াম ব্যান্ডের তিনি ড্রামার হিসেবে বিভিন্ন সময়ে বাজিয়েছেন। ঈদের পরদিন সকালে হঠাৎ করে রুমির এই মৃত্যুর খবর ছডিয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
বর্ষা চৌধুরী জানান, রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসাথে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।
রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে বলে জানান স্ত্রী বর্ষা চৌধুরী। পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলেও জানালেন তার স্ত্রী।
২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply