ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে নিজের জাত চিনিয়েছেন পেলে। যতদিন মাঠে ছিলেন দাপটের সাথেই ছিলেন। দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। ফুটবলটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

পেলের হাত ধরেই প্রথম বিশ্বকাপ আসে ব্রাজিলে। তিনিই একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলকে তিনবার শিরোপা এনে দিয়েছেন।

এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। সেখানেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক পেলের। ১৭ বছর বয়সে বিশ্বকাপে আবির্ভাব এবং পায়ের জাদুর ছোঁয়ায় বিশ্ব ফুটবলকে বিস্ময়ে ভাসান পেলে।

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শোকবার্তায় জানিয়েছেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি। পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি। যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হত।

পেলে/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *