২৭ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রিটেনের দেয়া করোনার চিকিৎসা সহায়তার প্রথম চালান ভারতে এসে পৌঁছেছে। এসবের মধ্যে ১’শ ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।
মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে বিমান থেকে সরঞ্জাম নামানোর ছবি প্রকাশ করে বলেছেন, ‘সক্রিয় রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা’।
করোনা ভাইরাস/এসকেএম















