ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ

১৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আজকের শিশুই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর।

সোমবার ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ১৪ হাজার শিশুর মাঝে নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএনসিসি এবং দারাজ বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে। আজ থেকে শুরু হয়ে ঈদ পর্যন্ত ডিএনসিসির আওতাধীন দশটি ওয়ার্ডে চৌদ্দ হাজার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হবে।

মেয়র বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে প্রতি মুহূর্তে। এরাই আগামীর বাংলাদেশ। আজকের শিশুরাই ভবিষ্যতে এই শহরকে, দেশকে ও বিশ্বকে নেতৃত্ব দিবে। এই শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। অতএব এই ছোট্ট সোনা মনিদের সুস্থ্যভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, কোন পরিবেশে বেড়ে উঠবে সেটি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের। শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে। তাদেরকে সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে।

তিনি বলেন, প্রকৃত মানুষ শুধু নিজেকে নিয়ে না ভেবে সবাইকে নিয়ে ভাবে। প্রকৃত মানুষ শুধু আমার চিন্তা না করে আমাদের চিন্তা করে। আমাদের পাশের মানুষের কথা ভাবতে হবে, প্রতিবেশীর কথা ভাবতে হবে। প্রতিবেশির বিপদে পাশে দাঁড়াতে হবে।

এসময় তিনি ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশনা দেন বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এবং ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সাথে সমন্বয় করে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে কাজ করতে।

তিনি বলেন, ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। আমি বাস মালিকদের আহ্বান করছি আপনারা ফিটনেসবিহীন কোন বাস চালাবেন না। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে তারা যেন লাশ না হয়ে যায়।

আতিকুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *