নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবউদ্দিন ইমনের নেতৃত্বে এই শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিমেল সহ-দপ্তর সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন, দক্ষিনায়ন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন খন্দকার, ইলিয়াস হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাক নাদিম খান, সদস্য ইমন ইকবাল, তাজবিদ করিম, ইশতিয়াক ইমন, রাকিব রায়হান, ফাহিম শাহরিয়ার সাদ, মোহাম্মদ নাফিজসহ অন্যরা।
ছাত্রদল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply