০৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তরখণ্ডে তুষারধসে শতাধিকের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধৌলিগঙ্গা নদীতে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি জলবিদ্যুৎ প্রকল্পও।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখণ্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে এ হিমালয় ধসের ঘটনা ঘটেছে। ধসের সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। তাদের কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। উত্তরখণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।
এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির আমি প্রতিনিয়ত নজর রাখছি।
তুষারধসে নদীর পানি পানির স্তর হু হু করে বাড়ছে। নদীর দুই ধারের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি বলছে, হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিষ্ফোরিত হওয়ায় তীব্র জলরাশি অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে জলস্তর হঠাৎ করেই বেড়ে যায় বেশ কয়েক মিটার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, উদ্ধারকাজে যোগ দিতে রওনা হয়েছে বিমানবাহিনী।
ভারত/এসকেএম
















Leave a Reply