ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

৮ ডেসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৫ আরোহী নিহত হয়েছেন।

বুধবার দেশটির তামিলনাড়ুতে এ দুর্ঘটনা ঘটে। ভারতের বিমানবাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, হেলিকপ্টারে প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৩ জন ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন। তারা দিল্লি থেকে সুলুরে যাচ্ছিলেন। বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে, আজ সকালে তারা তামিলনাড়ু যাচ্ছিলেন। আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারে করে তারা যাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ