২৮ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউড বাদশাহর শরীর ভালো নেই। হতে পারে অস্ত্রোপচার। ব্লগে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন। তবে তার ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রোপচার? এ বিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি তিনি।
শনিবার তিনি নিজের ব্লগ পোস্টে লেখেন ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না’। এর পরই এই অভিনেতার রোগমুক্তির উইশ করতে থাকেন ভক্তরা।
এরআগে একটি টুইট করেন অমিতাভ। অভিনেতা সেখানে লেখেন, কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেললে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটিই। কালকেই জানতে পারব সেটি কেমন।
গত বছরের জুলাই মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ওই সময় ঐশ্বরিয়া, অভিষেকও করোনা আক্রান্ত হন। ২২ দিন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। সেই সময় টুইটারের মাধ্যমে অভিনেতা নিজের স্বাস্থ্যের কথা জানাতেন ভক্তদের। তার আরোগ্য কামনা করে দেশের নানা প্রান্তে পুজো, যজ্ঞ করেছিলেন তার অনুরাগীরা। সুস্থ হয়ে ২ আগস্ট সুস্থ হয়ে ফেরেন তিনি।
অমিতাভ বচ্চনকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, এতে আরও রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
অমিতাভ বচ্চন/এসকেএম
















Leave a Reply