৪ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): লিবিয়া থেকে যাত্রা শুরুর পর ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌযান ডুবে প্রায় ১০০ জন মারা গেছেন।
সোমবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) ও জাতিসংঘের বরাতে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এমএসএফ বলেছে, গত শনিবার ভোরে আলেগ্রিয়া-১ নামের বাণিজ্যিক একটি ট্যাংকার চারজনকে উদ্ধার করেছে। আলেগ্রিয়া-১-এর সাথে যোগাযোগও হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জীবিত উদ্ধার ওই ৪ ব্যক্তি প্রায় ১০০ মানুষকে নিয়ে একটি নৌকায় অন্তত ৪ দিন সমুদ্রে থাকার কথা জানিয়েছেন।
খবরে বলা হয়, পানিতে ডুবে প্রায় ৯৬ জন মারা গেছেন। জাতিসংঘের শরণার্থীপ্রধান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভূমধ্যসাগরে আরও একটি ট্র্যাজেডিতে ৯০ জনের বেশি মারা গেছেন।
জাতিসংঘ সূত্রে জানা যায়, প্রতিবছর ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মারা যান। মূলত লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে থাকেন এই অভিবাসনপ্রত্যাশীরা। এটাই এখন হয়ে উঠেছে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রধান রুট।
নৌকাডুবি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply