২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মতিঝিলে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিন্নী গার্মেন্টসের শ্রমিকরা।
সোমবার (২৮ জুন) সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেন তারা। দুপুর দুইটা পর্যন্ত তারা এ বিক্ষোভ করেন। এতে মতিঝিল শাপলা চত্বর এলাকায় যানজট তৈরি হয়।
পোশাক শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ । পাশাপাশি ওভার টাইমের পাওনাও আটকে রেখেছে। এতে আর্থিক সংকটে পড়েছেন তারা। তাই বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন তারা।
পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নেন।
বিক্ষোভ/এসকেএম















