মহাসমাবেশ সফল করতে বিএনপির যৌথসভা

নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচি সফল করতে আগামীকাল (রোববার) যৌথসভা ডেকেছে বিএনপি।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, রোববার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে গত বুধবার নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশ থেকে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ থেকে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বিএনপি/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *