মা ডাক শোনার অপেক্ষায়

০৪ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): মা হচ্ছেন মডেল অভিনেত্রী সিফাত তাহসিন। জানান, চলতি বছরের ডিসেম্বরে আসবে নতুন অতিথি। তাহসিন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। গেছেন বেড়াতে।

তাহসিন ও তানভীরের বিয়ের ছবি

তাহসিন গণমাধ্যমকে জানান, আমরা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র এসেছি। তবে সন্তান দেশেই হবে। তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন তাদের মেয়ে সন্তান হবে।

তিনি জানান, নভেম্বরেই তাদের দেশে ফেরার কথা রয়েছে। এরপর নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি নেয়া হবে।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পরিচিত পান সিফাত-ই তাহসিন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৮ সালে বিয়ে করেন তাহসিন ও করপোরেট কর্মকর্তা তানভীর জাভেদ। এরপর মিডিয়াতে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।

তাহসিন বললেন, ‘বিয়ের জন্য নয়, মূলত আমি চাকরিও করি। সংসার ও চাকরি সামলে সময় বের করাটা কঠিন হয়ে যায় আমার জন্য। তারপরও সময় পেলে শুটিং করি। গত রোজার ঈদেও কাজ করেছি।

বিনোদন/এসকেএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *