মা হচ্ছেন নেহা

১৮ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার ও রোহান প্রীতি সিং গেলো ২৪ অক্টোবর বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছিলেন। বিয়ের দুমাসও পার হয়নি কিন্তু এরইমধ্যে গায়িকা নিজের ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করলেন সুখবর।

অনেক ধুমধাম করে বিয়ে হয় রোহান প্রীত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের। ২৪ অক্টোবরে তাদের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। আবারও আলোচনায় আসলেন নেহা। এবার তার মা হওয়ার গুঞ্জন উঠেছে।

শুক্রবার সকাল ৯টার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সাথে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। আর সেখানে তার বেবিবাম্প দেখা যাচ্ছে। এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে।

শেয়ার করা ছবির ক্যাপশনে হ্যাসট্যাগ দিয়ে নেহা কাক্কার লিখেছেন ‘খেয়াল রাখখা কার’। যার প্রতি উত্তরে কমেন্ট বক্সে নেহার স্বামী রোহনপ্রীত লেখেন ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’।

তবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি সত্যি বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন এখন সেটি জানার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *