মা হলেন অপি করিম

২৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): কন্যাসন্তানের মা হলেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী অপি করিম।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।

শাহান আরা জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন।

উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *