মাঝ আকাশে করোনা শনাক্ত, টয়লেটে ‘সেলফ আইসোলেশন’

৩১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বিমানে আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে যাচ্ছিলেন এক নারী।

কোভিড বিধি মেনে উড্ডয়নের আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তার পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। অতঃপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলো বিমানের শৌচাগারে! সেখানেই কাটাতে হয় পরবর্তী ৩ ঘণ্টা।

মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন।

পেশায় স্কুলশিক্ষিকা মারিসা জানান, বিমান ওড়ার ঘণ্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এর পর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।

মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তী তিন ঘণ্টা সেখানেই কাটান মারিসা। অভিনব নিভৃতবাস-সেলফি তুলে পোস্টও করেন নেটমাধ্যমে।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *