মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের অপব্যবহার হচ্ছে

১৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘকে এমনটাই জানিয়েছে আওয়ামী লীগ।

ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মআংগোভেনকে এ কথা জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধানের সঙ্গে সাক্ষাতকালে প্রতিনিধি দলটি একথা জানান। এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সেলিম মাহমুদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কথাটিই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

আরও পড়ুন: মুনাফাখোর কালোবাজারীদের আইনের আওতায় আনতে হবে

জাতিসংঘের প্রতিনিধি দলও পৃথিবীর সব দেশেই মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে বলে আওয়ামী লীগকে জানায়। তারা মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেন। বৈঠকে মআংগোভেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেন।

মানবাধিকার/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *