নিউজ ডেস্ক: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। আলোচনা করেছেন দ্রুত ও কার্যকর জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার, এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে রাজধানীর পানি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইইউ ও সুইডেনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কথা হয়।
এ সময় পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সহজ করতে এবং পানি ব্যবস্থাপনায় গতি আনতে উন্নয়ন সহযোগীদের নিয়ে বৈঠকের প্রস্তাব দেন। তিনি সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের যৌথ অর্থায়নে মডেল প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।
রিজওয়ানা হাসান বিভাগভিত্তিক নদী পুনরুদ্ধার, খাল সংস্কার এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক করতে হবে। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গুইন লুইস বলেন, জাতীয় নীতির সঙ্গে স্থানীয় উদ্যোগ ও আন্তর্জাতিক লক্ষ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে।
প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এনভায়রনমেন্ট কমিউনিটি অব প্র্যাকটিস সক্রিয় করার ওপর জোর দেন সৈয়দা রিজওয়ানা ও গুইন লুইস।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ও জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞ হর্ষদ গাইকোয়াড়।
রিজওয়ানা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News














Leave a Reply