মারা গেছেন অভিনেতা এসএম মহসীন

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন প্রবীণ অভিনেতা এসএম মহসীন। রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানান, আজ বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এসএম মহসীন।

গুনী এই অভিনেতা সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। এরপর তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেয়া হয় বারডেম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থেকেই মারা যান এসএম মহসীন।

উল্লেখ্য, এসএম মহসীন বাংলাদেশর একজন বর্ষীয়ান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। বাংলা নাটকের জনপ্রিয় মুখ তিনি। চার দশক ধরে তিনি টানা অভিনয় করে আসছেন। এসএম মহসীন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের অনুষদের সদস্য। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রয়াত অভিনেতা।

আতিকুল হক চৌধুরী পরিচালিত- ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালীত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এসএম মহসীন। ‘পদক্ষেপ’ মিরোনামে নাটকের মধ্য দিয়ে রেডিও নাটকে তার আত্মপ্রকাশ তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়।

এসএম মহসীন/এসকেএম