মারা গেছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী

২৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গতকাল বিকেলে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

হাসপাতালের সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের শেষের দিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর সেরে উঠেন তিনি। পরবর্তী উপসর্গ জনিত কারণে প্রবীণ কংগ্রেস বিধায়কের মৃত্যু হয়েছে।

২ নভেম্বর হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছিলো গগৈকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গুয়াহাটি মেডিকেল কলেজে হাসপাতালে চলছিলো তার চিকিৎসা। নয় জনের চিকিৎসা টিম তার চিকিৎসার দায়িত্বে ছিলেন। পরে সোমবার হাসপাতালে তিনি মারা যান।

সাবেক মুখ্যমন্ত্রীর মরদেহ প্রথম নিয়ে যাওয়া হবে তার সরকারি বাসভবনে। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। আজ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন নেতাকমীর্রা। গুয়াহটিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *