২৮ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভারতের সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। চেন্নাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রহমান।
এ আর রহমানের মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চেন্নাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
চলতি বছরে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন এ আর রহমানের মা। পরে তিনি সেরেও উঠেছিলেন। বার্ধক্যজনিত কারণে করীমা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।
বিনোদন/এসকেএম
















Leave a Reply