মারা গেছেন বিএনপি নেতা এম এ মান্নান

২৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন এম এ মান্নান। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ বিকেল সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ