মারা গেছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন

২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনাইটেড হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত কর্নেল জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চত করেছেন।

রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে (একাংশ)-এর সভাপতি ছিলেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯৩ সালে রিয়াজ উদ্দিন আহমেদ একুশে পদক লাভ করেন।

রিয়াজ উদ্দিন আহমেদ/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ