মারা গেলেন টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষ

২৭ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফাইজার-বায়োনটেকের করোনা টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষ উইলিয়াম শেকসপিয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বৃহস্পতিবার ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে মৃত্যুবরণ করেন শেকসপিয়ার। তবে টিকার সাথে সম্পর্কিত নয়, এমন অসুস্থতায় ভুগে মারা যান তিনি। খবর: বিসি

অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যে প্রথম করোনা টিকা নেন ৯১ বছর বয়সী মার্গারেট কিনান। এরপর গত ৮ ডিসেম্বর প্রথম পুরুষ হিসেবে উইলিয়াম শেকসপিয়ার ওয়ারউইকশায়ার ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে ফাইজারের টিকা নিয়েছিলেন। তিনি বিশ্বে করোনা টিকা নেয়া দ্বিতীয়তম হলেও পুরুষদের মধ্যে প্রথম তিনি।

শেকসপিয়ার ৩০ বছর ধরে কাউন্সিলর ছিলেন। এরমধ্যে ২০ বছর ধরে কাউন্সিলর চেয়ারম্যান ছিলেন। অ্যালিসলে প্রাইমারি স্কুল এবং কনডন কোর্ট স্কুলের গভর্নরও ছিলেন তিনি।

উইলিয়াম শেকসপিয়ার/এসকেএম