মালয়েশিয়ায় ভূমিধসে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন এলাকায় ড্রেন খননের সময় ভূমিধসে চাপা পড়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে দেশটির সেলাঙ্গর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল জানান, বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের দল ৩০ ও ২৫ বছর বয়সি বাংলাদেশি দুজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় প্রায় শূন্য দশমিক ৩ মিটার গভীর ভ‚মিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন ওই শ্রমিকরা। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাসী/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *