২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মিরপুরে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।
বুধবার দিনগত রাত ১টায় মিরপুর ১১ নম্বরের সি ব্লকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- পাঁচ বছর বয়সী নওশীন, ৩৫ বছর বয়সী শফিক, ৪০ বছর বয়সী সুমন, ৭০ বছর বয়সী রোওশনারা, ৫০ বছর বয়সী রিনা, ২৫ বছর বয়সী নাজনীন ও ৩৫ বছর বয়সী রেনু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিনগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়া পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এসএম আইউব হোসেন বলেন, গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
বিস্ফোরণ/এসকেএম
















Leave a Reply