আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে কারাগারের তিনজন কর্মী এবং পাঁচজন দর্শনার্থী ছিলেন।
বুধবার সকালে দুটি পার্সেল বোমা কারাগারের প্রবেশ পথে বিস্ফোরিত হয়। খবর: বিবিসি।
ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। যার মধ্যে রয়েছেন অনেকে রাজনৈতিক বন্দি।
এদিকে এখনও কোনও গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাগুলো কয়েদি পোস্ট রুমে বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত বোমা পরবর্তীতে সেই রুম থেকে উদ্ধার করা হয়। বোমাটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, যে পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছেন তারা সবাই নারী। তারা জেলে বন্দি আত্মীয়দের সাথে দেখা করতে এসেছিলেন।
ইনসেইন কারাগারটি অত্যাধিক নিরাপত্তাবেষ্টিত। এটি সাবেক রাজধানীর অদূরে অবস্থিত।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply