মিয়ানমারে ১৬০০ কারাবন্দীকে মুক্তি দিল সামরিক সরকার

১৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০–র বেশি কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সেনা সরকার। এর মধ্যে ৪২ জন বিদেশি কারাবন্দীও আছেন।

মিয়ানমারের সেনা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়ে। খবর: রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, ৪২ জন বিদেশি বন্দীসহ ১ হাজার ৬২৯ কারাবন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হচ্ছে।

বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার খবরে রোববার স্বজনেরা ইনসেইন কারাগারের সামনে ভিড় করেছেন।

গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেয়া হয়েছিল। সে তুলনায় এবারের সংখ্যাটা কম।

অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) হিসাব অনুসারে, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।

উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সেনা সরকার। এর পর থেকে দেশটিতে শুরু হয় সামরিক সরকারবিরোধী বিক্ষোভ।

মিয়ানমার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *