মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি

নিউজ ডেস্ক: মেধাবী শিক্ষার্থীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আগামী দিনগুলোতে মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে মেধাবীদের প্রত্যেককে নিজের প্রতি অধিক যত্নবান হতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ প্রেমে উজ্জীবিত হয়ে তাদের কাজ করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তান যেন অসৎ সাথে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। শিক্ষার্থীদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে।

এফবিসিসিআই’র পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেয়া হয়।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *