৬ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): লিওনেল মেসি ফুরিয়ে গেছেন কিনা সে বিতর্ক নিরর্থক। তবে দীর্ঘদিনের টিম বার্সেলোনা তার সাথে চুক্তি নবায়ন করেনি। ফলে লা লিগার অন্যতম জনপ্রিয় দলটিতে ১০ নাম্বার জার্সি গায়ে ভবিষ্যতে দেখা যাবে অন্য কাউকে। অথচ গত ২১ বছরে বার্সার যত অর্জন তার অন্তত ৯০ শতাংশই মেসির কল্যাণে।
বার্সা চ্যাপ্টার ক্লোজ। তাহলে মেসির নতুন ঠিকানা কি হতে যাচ্ছে সে নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তবে গুঞ্জনটা বেশি নেইমারের দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)-কে ঘিরেই। বলা যায়, পুরনো বন্ধু নেইমারের সাথে আবার জোট বাঁধতে মেসিও বরাবর মুখিয়ে ছিলেন। যেমনটা থাকেন নেইমার। খবর: মার্কা’র প্রতিবেদনের ভিত্তিতে।
মূলত তিনটি কারণে মেসির পিএসজিতে খেলা অনেকটাই নিশ্চিত। এর একটি কারণ নেইমার। দ্বিতীয় কারণ, এমবাপ্পে পিএসজি ছাড়ছেন। এই অবস্থায় ক্লাব ম্যানেজমেন্ট নেইমারের জুটি হিসেবে মেসিকেই পছন্দ করবে এটাই স্বাভাবিক। নেইমার ছাড়াও দলে আছেন আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়া। সাথে যদি যোগ হয় পিএসজি চেয়ারম্যান প্রসঙ্গ, তাহলেতো সোনায় সোহাগা। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বরাবরই মেসিভক্ত।
মেসির পিএসজি-তে যুক্ত হওয়ার আগুনে ঘি ঢেলেছেন কলাম্বিয়ান হিরো হামেস রদ্রিগেস। ট্যুইট করে বলেছেন, মেসি পিএসজি-তে গেলে তাদেরই সব শিরোপা দিয়ে দিন।
রদ্রিগেসের দৃষ্টিতে নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, রামোস, জিয়ানলুইজি, দোন্নারুমার মত গ্রেটরা আছেন পিএসজিতে। তারা ইতোমধ্যেই অপ্রতিরোধ্য। তাদের সাথে মেসি যোগ দিলে পরিস্থিতি কি দাঁড়াবে! মেসিকে পেলে এই দলটি চলে যাবে সবার ধরাছোঁয়ার বাইরে।
রদ্রিগেস বলছেন, মেসি যদি পিএসজিতে যান, তবে তারা (পিএসজি) একাই খেলবে। তাদেরই সব শিরোপা দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: মেসির অনন্য রেকর্ড
পারিশ্রমিক নিয়েও কথা বলেছেন রদ্রিগেস। বলেছেন, ইংল্যান্ডে মনে হয় না ম্যানচেস্টার সিটি ছাড়া আর কেউ মেসিকে পারিশ্রমিক দিতে পারবে।
বার্সার জন্যও দুঃখ প্রকাশ করেছেন কলাম্বিয়ান এই তারকা খেলোয়াড়। বলেছেন, মেসিকে রাখতে না পারায় ভুগতে হবে বার্সেলোনাকে। মেসি প্রতিবছর অন্তত ৩০টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেন। এটি করার জন্য বার্সেলোনাকে নতুন করে খেলোয়াড় খুঁজতে হবে।
সিরিজ জয়/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply