২৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন মেসি। খেলতে পারেননি কর্নেলা ও এলচের বিপক্ষে ম্যাচ। আবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
রায়ো ভায়কানোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এই ম্যাচের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
মেসি ফিরলেও এ ম্যাচে খেলতে পারছেন না ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তবে আক্রমণভাগে ঠিকই থাকবেন উসমান দেম্বেলে ও মার্টিন ব্রাথওয়েট।
মেসি/এসকেএম
















Leave a Reply