মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে আটক ১৩

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ নারী ও ৩ শিশুসহ ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ৮টা থেকে একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে সিটিটিসি অভিযান শুরু করে বলে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ ও কুলাউড়া উপজেলা পুলিশের সমন্বয়ে ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে বেলা ১১টায় ব্রিফিং করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি জানান, এ অভিযানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অভিযানে বাড়িটি থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য।

মৌলভীবাজার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *