যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ছোট শহরে বন্দুক হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছন। নিহতদের মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রীও ছিলেন।

শুক্রবার রাতে বন্দুকধারী এ হত্যাকাণ্ড চালান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর: বিবিসি।

খবরে বলা হয়, একটি দোকান ও দুটি বাড়িতে হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি। এতে ছয়জন মারা যান। আরকাবুটলায় এ হামলার ঘটনা ঘটেছে। সেখানে মাত্র তিনশর কম মানুষ বাস করে।

পুলিশ এ ঘটনায় ৫২ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তাকে কাউন্টি জেলে রাখা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় মিডিয়া। তবে কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

মিসিসিপির গভর্নর টেট রিভস বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন বলে তাদের বিশ্বাস। শেরিফ ব্রাড ল্যান্স বলেছেন, একটি পেট্রোল স্টেশনের দোকানে ঢুকে একজনকে গুলি করে হত্যা করেন ওই ব্যক্তি। তার সাথে হামলাকারীর কোনও সম্পর্ক নেই।

এরপর কাছেই একটি বাড়িতে গিয়ে গুলি চালান ওই ব্যক্তি। সেখানে তার সাবেক স্ত্রী থাকতেন। কিন্তু তার সাবেক স্ত্রীর সঙ্গীকে গুলি করেননি সন্দেহভাজন ব্যক্তি।

তদন্তকারীরা জানিয়েছেন, এরপর নিজের বাড়ির কাছে গাড়ি চালিয়ে গিয়ে একজন পুরুষ ও একজন নারীকে হত্যা করেন সন্দেহভাজন ব্যক্তি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এর পর আরও দুজনকে গুলি করেন ওই ব্যক্তি। পরে একটি নির্মাণাধীন সাইটে গিয়ে গুলি চালান সন্দেহভাজন ব্যক্তি।

বন্দুক হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *