যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব

১২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মেজবাহ উদ্দিন। তিনি সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিগত তিন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মুজিববর্ষে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সফলভাবে আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এছাড়াও যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুববান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

বিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন বলেন, যুবরাই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ আধুনিক আলোকিত বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নতুন সচিব মেজবাহ উদ্দিন বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সেবা গ্রহণে জনভোগান্তি ও হয়রানি যে কোন উপায়ে বন্ধ করা হবে। সব প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে জানানো হয়।

জাহিদ আহসান/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *