রেলস্টেশনে বন্দুক হামলা

২৭ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রেল ইয়ার্ডে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।

বুধবার  সান হোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টশন অথরিটি (ভিটিএ) পরিচালিত একটি রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।

জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন।

পুলিশ জানায়, নিহত বন্দুকধারী নিজেও ওই রেল কোম্পানির সাবেক কর্মী। তবে হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসের মেয়র স্যাম লাইকার্ডো সাংবাদিকদের জানান, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ দিন। আমাদের শহরে আর কখনও যেন এমন ঘটনা না ঘটে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করব।

অন্যদিকে ক্যলিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটে বলেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছি।

যুক্তরাষ্ট্র/এসকেএম