লাল কার্ডের সাজা: জেসুস ছাড়াই ফাইনালের একাদশ

৭ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে জেসুসের সার্ভিস পাচ্ছে না ব্রাজিল। চিলির বিপক্ষে লাল কার্ড পাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস সেমিফাইনালের পর ফাইনালেও বসে থাকবেন মাঠের পাশে। গেল আসরের ফাইনালে জেসুস পেরুর বিপক্ষে একটি গোল করেছিলেন। অ্যাসিস্ট করেন আরেকটি গোলে। সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-১ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতে জেসুসের বুট ছুঁয়ে যায় চিলির এগেনিও মোনকির গাল। তাতেই তাৎক্ষণিকভাবে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি। তবে কার্ড পেয়ে রেফারির সাথে বিতর্কে জড়াননি তিনি। মাথা নিচু করে মাঠ ছেড়ে যান। ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করে তিনি বলেছিলেন, এটি ইচ্ছাকৃত ছিল না। পুরোটাই দুর্ঘটনা।

তবে লাল কার্ডের কারণে দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানাও গুনতে হচ্ছে। ব্রাজিল এই শাস্তি জেসুসের প্রাপ্য বলে মনে করেছে। আর তাই তারা শাস্তির বিপক্ষে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে জেসুসের অনুপস্থিতিতে চিন্তিত নন কোচ তিতে। সেমিফাইনালে জেসুসের পরিবর্তে মাঠে নামেন এভারটন। ধারণা করা হচ্ছে, ফাইনালে পোস্টার বয় নেইমারের সাথে কাঁধ মিলিয়ে লড়বেন লুকাস পেকেতা ও এভারটন।

জেসুস/এএমএম/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *