নিউজ ডেস্ক: রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাট কমিউটার-৩ যাত্রীবাহী ট্রেনের একটি বগি জেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগিটি লাইনচ্যুত হয়। এ কারণে লালমনিরহাট থেকে সান্তাহার ও লালমনিরহাট থেকে বিরলের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তি পোহাতে হয়েছে প্রায় চার ঘণ্টা। বিকেল ৫টা ৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লালমনিরহাট রেলের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়। এর ফলে বেলা ১টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত প্রায় চার ঘণ্টা লালমনিরহাটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইনচ্যুত বগিটি ট্রাকে স্থাপন ও সরিয়ে নেয়ার মাধ্যমে রেললাইনটি চলাচলের উপযোগী করা হয়েছে। এর মাধ্যমে চার ঘণ্টা পর লালমনিরহাটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, কমিউটার-৩ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাটের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply