শনাক্তের সংখ্যা হাজারের নিচে নামছেই না

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫২২ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন।

মঙ্গলবার আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৪৫ জন।

গতকালের চেয়ে আজ ৮০৯ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৭৫ জন। আজ আক্রান্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৬টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১১ হাজার ৫৪১টি। গতকালের চেয়ে আজ ৭ হাজার ১২৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৪৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৪০৭টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৪৫১টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৪ হাজার ৪৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *