শনাক্তের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

গত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ৬৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জনে শরীরে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৩২ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৮৮ জন।

নাসিমা সুলতানা বলেন, গতকালের চেয়ে আজ ৭৯ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭৭৩ জন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ৪৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৭টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ২৬২টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৩৫টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৪১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *