১২ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনার সংক্রমণ বাড়তে থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শুক্রবার বিকালে মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ব্রিফিং শেষে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।
গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।
দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৯ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করে আদেশ জারি করে সরকার।
শিক্ষামন্ত্রী/এসকেএম
















Leave a Reply