শ্যুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে পূজার

বিনোদন ডেস্ক: শ্যুটিং করতে গিয়ে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন পূজা নিজেই।

প্রকাশিত ছবিতে দেখা যায়, পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে রেখেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন-ওকে, তার পর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।

কবে কোথায় এ দুর্ঘটনার শিকার হয়েছেন পূজা, তা অবশ্য জানাননি এ অভিনেত্রী। আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অসুস্থতা নিয়েই শ্যুটিং করছেন এ অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের সাথে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শ্যুটিং সেটে আঘাত পান তিনি। আগামী দুই সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

উল্লেখ্য, সম্প্রতি ৩২-এ পা দিলেন অভিনেত্রী পূজা। জন্মদিন উদযাপন করেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে। উপস্থিত ছিলেন সালমান খান, ভেঙ্কটেশ।

পূজা হেগড়ে/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *